পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন সহ ৫দফা দাবীতে নাটোরে জামায়াতের বিক্ষোভ ও স্বারকলিপি প্রদান
মোঃ রাশেদুল ইসলাম,নাটোর প্রতিনিধি-পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়ন সহ ৫দফা দাবীতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক আসমা শাহীন এর মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ সকাল ৯টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোর জেলা জামায়াতের আয়োজনে শহরের ভবানীগঞ্জ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসক আসমা শাহীনের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্বালকলিপি দেয় জামায়াত নেতৃবৃন্দ। এসময় জেলা জামায়াতের আমীর ড মীর নূরুল ইসলাম, নায়েবে আমীর অধ্যাপক ইউনুস আলী, সহকারী সেক্রেটারী আতিকুল ইসলাম রাসেল, সিংড়া ৩ আসেন জামায়াতের প্রার্থী মাওলানা আব্দুল হাকিম সহ জামায়াত নেতৃবৃন্দ।




































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































